
মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম)
কুড়িগ্রামে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা বাড়াতে উঠান বৈঠক করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ।
কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত এসব উঠান বৈঠকে তিনি গণভোটের গুরুত্ব তুলে ধরে ভোটারদের ‘হ্যাঁ’ ভোট প্রদানে উদ্বুদ্ধ করেন। এসময় তিনি গণভোটে অংশগ্রহণের মাধ্যমে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণে প্রশাসনের ভূমিকা সম্পর্কে অবহিত করেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন, রাজিবপুর ও রৌমারী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), রাজিবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply