
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা
কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় নির্বাচনী আসনে যাচাই-বাছাই শেষে মোট ২৬ জন প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় টিকে রয়েছেন। চারটি আসনেই বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই।
কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসন:
এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির একেএম মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের হারিসুল বারী রনি, জাকের পার্টির আব্দুল হাই এবং গণঅধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা।
কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ি) আসন:
এ আসনে প্রার্থীরা হলেন বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ, জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের মাওলানা নূর বখত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ড. আতিকুর রহমান মুজাহিদ, আমার বাংলাদেশ (এবি) পার্টির নজরুল ইসলাম খাঁন, নাগরিক ঐক্য পার্টির মুহাম্মদ আব্দুস সালাম এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নূর মোহাম্মদ।
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসন:
এই আসনে লড়াই করছেন বিএনপির তাসভীর-উল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাহবুবুল আলম সালেহী, ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যাপক ডা. আক্কাছ আলী সরকার, জাতীয় পার্টির আব্দুস সোবহান এবং গণঅধিকার পরিষদের সরকার নুরে এরশাদ সিদ্দিকী।
কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসন:
এ আসনে প্রার্থীরা হলেন বিএনপির আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজুর রহমান, জাতীয় পার্টির কেএম ফজলুল হক মণ্ডল, বাসদের শেখ মোহাম্মদ আব্দুল খালেক, বাসদ (মার্কসবাদী)-এর বাবু আহম্মেদ এবং স্বতন্ত্র প্রার্থী রুকুনুজ্জামান শাহিন।
Leave a Reply