1. online@uttorerbani24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@uttorerbani24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রৌমারীতে পেট্রোল দিয়ে ফসল পোড়ানো দায়ে কোর্টে জামিন নিতে গেলে জামিন না-মন্জুর গ্রেপ্তার -১ | উত্তরের বাণী ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
পরীক্ষামূলকভাবে যে ১৩ উপজেলায় চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ রৌমারীতে পেট্রোল দিয়ে ফসল পোড়ানো দায়ে কোর্টে জামিন নিতে গেলে জামিন না-মন্জুর গ্রেপ্তার -১ রৌমারীতে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ বালিয়ামারী বাজারের উন্নয়ন কাজের এলসিএস সদস্যদের লভ্যাংশ বিতরণ শেরপুরে ১,৯৫০ পিস ইয়াবাসহ রৌমারীর মাদক ব্যবসায়ী আটক ২৬ কুড়িগ্রাম সদর-২ কায়কোবাদকে ‘উচ্চ কক্ষে’ দেখতে চায় তৃণমূল,জনাব তারেক রহমানের হস্তক্ষেপ দাবি তারেক রহমান–এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন কুড়িগ্রাম ছাত্রদলের সভাপতি রাজিবপুরে ২ পিস ইয়াবাসহ যুবক আটক ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড চট্টগ্রাম-৩(সন্দ্বীপ) আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা বিপুল ভোটর বিজয় টাঙ্গাইল–৫ আসনে বিপুল ভোটে  জয়ের পথে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু

রৌমারীতে পেট্রোল দিয়ে ফসল পোড়ানো দায়ে কোর্টে জামিন নিতে গেলে জামিন না-মন্জুর গ্রেপ্তার -১

  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২ বার

 স্টাফ রিপোর্টার, রৌমারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের রৌমারীতে জমি দখলের উদ্দেশ্যে পেট্রোল ছিটিয়ে ফসল পোড়ানোর মামলায় প্রধান আসামী সবুর মিয়া (৪৫)কে আটক করেছে পুলিশ। সবুর মিয়া যাদুর চর ইউনিয়নের পূর্বপাড়ার আবুল ফজলের ছেলে।

গতকাল বৃহস্পতিবার রৌমারী থানায় বাদি এনামুল হকের দায়েরকৃত পেট্রোলে ফসল পোড়ানোর মামলায় জামিনের আবেদন করলে আদালত ১নং আসামী আব্দুস সবুরের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে বিজ্ঞ আদালত।

সরেজমিনে গিয়ে জানাগেছে, এনামুল গং পৈত্রিক সূত্রে  ১৯৬৪ সাল থেকে মোকদ্দমাকৃত যাদুরচর মৌজার জেএল নং-২৬, খতিয়ান নং -৯৯৬, দাগ নং -২২৪৯ এবং জমির পরিমাণ তিন একর ১৫ শতাংশ জমিটি ভোগ দখলে রয়েছে। কিন্তু বেশ কিছুদিন ধরে সবুর গং উক্ত জমিটি নিজেদের বলে দাবি করে। কিন্তু স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সবুর গংকে একাধিকবার বোঝানোর চেষ্টা করে যে এই জমি তাদের নয়। সবুর গং অবশেষে ৫ লক্ষ টাকা দাবি করে এনামুল গং এর কাছে। কিন্তু তারা জমি এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিকল্পিতভাবে মোকদ্দমার ওই জমিতে থাকা ফসল রাতের আঁধারে পুড়িয়ে দেয়। এব্যাপারে তদন্ত সাপেক্ষে এনামুল গং ৯ জনকে অভিযুক্ত করে রৌমারী থানায় সবুর গং এর বিরুদ্ধে একটি মামলা দেয়। পরে তারা বৃহস্পতিবার আদালতে জামিন আবেদন করলে উক্ত মামলার প্রধান আসামী সবুর মিয়াকে আদালতে আটক করে জেল হাজতে প্রেরণ করে বিজ্ঞ আদালত।

রৌমারী থানার অফিসার ইনচার্জ কাউছার আলী জানান, পেট্রোল দিয়ে ফসল পোড়ানোর ব্যাপারটি আমরা খুবি গুরুত্ব দিয়ে দেখেছি। ঘটনার সত্যতা পেয়ে মামলাটি রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

রৌমারী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2025, All rights reserved.
Design By Raytahost