1. online@uttorerbani24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@uttorerbani24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
টাঙ্গাইল–৫ আসনে বিপুল ভোটে  জয়ের পথে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু | উত্তরের বাণী ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
পরীক্ষামূলকভাবে যে ১৩ উপজেলায় চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ রৌমারীতে পেট্রোল দিয়ে ফসল পোড়ানো দায়ে কোর্টে জামিন নিতে গেলে জামিন না-মন্জুর গ্রেপ্তার -১ রৌমারীতে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ বালিয়ামারী বাজারের উন্নয়ন কাজের এলসিএস সদস্যদের লভ্যাংশ বিতরণ শেরপুরে ১,৯৫০ পিস ইয়াবাসহ রৌমারীর মাদক ব্যবসায়ী আটক ২৬ কুড়িগ্রাম সদর-২ কায়কোবাদকে ‘উচ্চ কক্ষে’ দেখতে চায় তৃণমূল,জনাব তারেক রহমানের হস্তক্ষেপ দাবি তারেক রহমান–এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন কুড়িগ্রাম ছাত্রদলের সভাপতি রাজিবপুরে ২ পিস ইয়াবাসহ যুবক আটক ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড চট্টগ্রাম-৩(সন্দ্বীপ) আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা বিপুল ভোটর বিজয় টাঙ্গাইল–৫ আসনে বিপুল ভোটে  জয়ের পথে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল–৫ আসনে বিপুল ভোটে  জয়ের পথে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু

  • আপডেট টাইম : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬২ বার

টাঙ্গাইল প্রতিনিধি:

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। ভোটের সমীকরণ বলছে, টাঙ্গাইল-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বিপুল ভোটে জয়ের সম্ভাবনা রয়েছে। ওই  নির্বাচনী এলাকার  সাধারণ ভোটার এবং দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে এমনটিই জানা যায়। 

বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু গত সরকারের আমলে প্রতিটি আন্দোলনে সক্রিয় ছিলেন এবং সেই সময় তিনি হামলা, মামলা, নির্যাতন এবং রিমান্ডের মুখোমুখি হয়েছিলেন। এসব ঘটনার মাধ্যমে তিনি ভোটারদের কাছে  পরিচিত এবং জনপ্রিয়তা অর্জন করেছেন।

জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী আহছান হাবীব এর জনপ্রিয়তা ও পরিচিতি নির্বাচনী বৈতরণী পার হ‌ওয়ার মতো নয় এবং হরিন প্রতীকের প্রার্থী জেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের প্রথম দিকে জনপ্রিয়তা থাকলেও দল থেকে বহিষ্কার হ‌ওয়ার পর ভোটের মাঠে তার জনপ্রিয়তা কমে গেছে। সুলতান সালাহউদ্দিন টুকু

মনোনয়ন পাওয়ার পর থেকে  এলাকার প্রতিটি গ্রাম, ওয়ার্ড, ইউনিয়নে পৌরসভায় গনসংযোগ,উঠান বৈঠক এবং পথসভা করে ভোটারদের মন জয় করেছেন তিনি। টাঙ্গাইলের চরাঞ্চলের জনগণের প্রাণের দাবি নদী ভাঙ্গন থেকে রক্ষার জন্য বেরি বাধ নির্মাণ ,মামুদনগর ব্রিজ , সরকারী সা’দত কলেজকে বিশ্ববিদ্যালয় করাসহ টাঙ্গাইল-৫ এর বিভিন্ন উন্নয়নের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছের লোক হিসেবে সুলতান সালাউদ্দিন টুকুর দ্বারা‌ই  সম্ভব বলে বিশ্বাস করে।

টাঙ্গাইল-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমি এবং আমার ভাই আব্দুস সালাম পিন্টু কেন্দ্রীয়ভাবে বিএনপিতে রাজনীতি করলেও টাঙ্গাইল জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের রাজনীতিতে আমার ও আমার পরিবারের যথেষ্ট অবদান রয়েছে। আমি দলীয় রাজনীতিতে কখনো ব্যক্তিগত গ্রুপ বা বলয় সৃষ্টি করিনি। আমার যোগ্যতা বিবেচনা করে ভোটাররা আমাকে সমর্থন করবেন বলে আমার বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

রৌমারী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2025, All rights reserved.
Design By Raytahost