1. online@uttorerbani24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@uttorerbani24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি-২০২৫ প্রদান অনুষ্ঠান সম্পন্ন | উত্তরের বাণী ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
পরীক্ষামূলকভাবে যে ১৩ উপজেলায় চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ রৌমারীতে পেট্রোল দিয়ে ফসল পোড়ানো দায়ে কোর্টে জামিন নিতে গেলে জামিন না-মন্জুর গ্রেপ্তার -১ রৌমারীতে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ বালিয়ামারী বাজারের উন্নয়ন কাজের এলসিএস সদস্যদের লভ্যাংশ বিতরণ শেরপুরে ১,৯৫০ পিস ইয়াবাসহ রৌমারীর মাদক ব্যবসায়ী আটক ২৬ কুড়িগ্রাম সদর-২ কায়কোবাদকে ‘উচ্চ কক্ষে’ দেখতে চায় তৃণমূল,জনাব তারেক রহমানের হস্তক্ষেপ দাবি তারেক রহমান–এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন কুড়িগ্রাম ছাত্রদলের সভাপতি রাজিবপুরে ২ পিস ইয়াবাসহ যুবক আটক ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড চট্টগ্রাম-৩(সন্দ্বীপ) আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা বিপুল ভোটর বিজয় টাঙ্গাইল–৫ আসনে বিপুল ভোটে  জয়ের পথে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি-২০২৫ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫ বার

এম এ হাশেম, সন্দ্বীপ
সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি-২০২৫ প্রদান অনুষ্ঠান আজ ৬ ফেব্রুয়ারী ২০২৬ শুক্রবার সকালে মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের হল রুমে সম্পন্ন হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ হয়ে ২০১৩ সাল থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাস্টার হাফিজুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুর চৌধুরী।সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পী, পূর্ব সন্দ্বীপ হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুল হান্নান এবং সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম।বক্তব্য রাখেন মাইটভাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, আবদুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক আবদুল মন্নান, মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সাবেক সভাপতি মাস্টার আবদুর রহমান ভূঁইয়া রিপন, মাস্টার হাফিজুর রহমান ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান আতিক মাহমুদ সমির, উত্তর মগধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ শামসুদ্দিন, সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের সাবেক শিক্ষক মুহাম্মদ মাইন উদ্দিন, কুচিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিজাম উদ্দিন কাউসার, মফিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম ফুয়াদ, অভিভাবক মুহাম্মদ আকতার হোসাইন প্রমুখ।অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সন্দ্বীপ একাডেমি জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাশেম।
অনুষ্ঠানে প্রথম পর্বে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পুরস্কার হিসেবে নগদ টাকা, অভিনন্দন স্মারক, অভিনন্দনপত্র, বই, ক্যালেন্ডার-২০২৬ এবং নাস্তা প্রদান করা হয়।বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে চলমান থাকা ৭টি কর্মসূচির ভূয়সী প্রশংসার পাশাপাশি কৃতী শিশু শিক্ষার্থীদের ভাল মানুষ হয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। প্রসঙ্গত, শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে ৭টি কর্মসূচি চলমান রয়েছে। কর্মসূচিগুলো হচ্ছে-১.সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা (৫ম শ্রেণি, ২০১৪ সাল থেকে চলমান)
২.সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ চিত্রাংকন প্রতিযোগিতা (৪র্থ শ্রেণি, ২০১৫ সাল থেকে চলমান)৩.সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ হাতের লেখা প্রতিযোগিতা (৩য় শ্রেণি, ২০১৬ সাল থেকে চলমান)৪.সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান (মাধ্যমিক স্তর, ২০১৮ সাল থেকে চলমান)
৫.কবি আবদুল হাকিম ফাউন্ডেশন স্মৃতি রচনা প্রতিযোগিতা (৩য়-৫ম শ্রেণি, ২০১৮ সাল থেকে চলমান)৬.সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান (উচ্চ মাধ্যমিক স্তর, ২০২২ সাল থেকে চলমান)৭.সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনা প্রদান অনুষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়, ২০২২ সাল থেকে চলমান)।৬ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

রৌমারী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2025, All rights reserved.
Design By Raytahost