1. online@uttorerbani24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@uttorerbani24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সন্দ্বীপে নৌবাহিনী প্রধানের আহবান কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই জনগণ যাতে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে | উত্তরের বাণী ২৪
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
পরীক্ষামূলকভাবে যে ১৩ উপজেলায় চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ রৌমারীতে পেট্রোল দিয়ে ফসল পোড়ানো দায়ে কোর্টে জামিন নিতে গেলে জামিন না-মন্জুর গ্রেপ্তার -১ রৌমারীতে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ বালিয়ামারী বাজারের উন্নয়ন কাজের এলসিএস সদস্যদের লভ্যাংশ বিতরণ শেরপুরে ১,৯৫০ পিস ইয়াবাসহ রৌমারীর মাদক ব্যবসায়ী আটক ২৬ কুড়িগ্রাম সদর-২ কায়কোবাদকে ‘উচ্চ কক্ষে’ দেখতে চায় তৃণমূল,জনাব তারেক রহমানের হস্তক্ষেপ দাবি তারেক রহমান–এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন কুড়িগ্রাম ছাত্রদলের সভাপতি রাজিবপুরে ২ পিস ইয়াবাসহ যুবক আটক ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড চট্টগ্রাম-৩(সন্দ্বীপ) আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা বিপুল ভোটর বিজয় টাঙ্গাইল–৫ আসনে বিপুল ভোটে  জয়ের পথে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু

সন্দ্বীপে নৌবাহিনী প্রধানের আহবান কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই জনগণ যাতে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে

  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩১ বার

এম এ হাশেম, সন্দ্বীপ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় সন্দ্বীপ পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
বুধবার দুপুরে সন্দ্বীপ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে নৌবাহিনী প্রধান অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।এ সময় উপস্থিত ছিলেন সহকারী নৌ প্রধান রিয়ার এডমিরাল মোঃ মুছা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডাঃ মোহাম্মদ জিয়া উদ্দিনসহ অনেকে।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়। সাধারণ জনগণ যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসসহ সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নৌবাহিনী প্রধান। ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন কারার নির্দেশনা দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

রৌমারী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2025, All rights reserved.
Design By Raytahost