1. online@uttorerbani24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@uttorerbani24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রাজিবপুর পাইলট স্কুল মাঠে ধানের শীষের জনসভা | উত্তরের বাণী ২৪
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পরীক্ষামূলকভাবে যে ১৩ উপজেলায় চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ রৌমারীতে পেট্রোল দিয়ে ফসল পোড়ানো দায়ে কোর্টে জামিন নিতে গেলে জামিন না-মন্জুর গ্রেপ্তার -১ রৌমারীতে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ বালিয়ামারী বাজারের উন্নয়ন কাজের এলসিএস সদস্যদের লভ্যাংশ বিতরণ শেরপুরে ১,৯৫০ পিস ইয়াবাসহ রৌমারীর মাদক ব্যবসায়ী আটক ২৬ কুড়িগ্রাম সদর-২ কায়কোবাদকে ‘উচ্চ কক্ষে’ দেখতে চায় তৃণমূল,জনাব তারেক রহমানের হস্তক্ষেপ দাবি তারেক রহমান–এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন কুড়িগ্রাম ছাত্রদলের সভাপতি রাজিবপুরে ২ পিস ইয়াবাসহ যুবক আটক ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড চট্টগ্রাম-৩(সন্দ্বীপ) আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা বিপুল ভোটর বিজয় টাঙ্গাইল–৫ আসনে বিপুল ভোটে  জয়ের পথে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু

রাজিবপুর পাইলট স্কুল মাঠে ধানের শীষের জনসভা

  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩০ বার

মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম)

কুড়িগ্রাম–৪ (২৮) আসনের ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে চর রাজিবপুর উপজেলা বিএনপির উদ্যোগে রাজিবপুর পাইলট স্কুল মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম–৪ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান বলেন,
“রাজিবপুরের এই জনসমাবেশ প্রমাণ করেছে—জনগণ আর ভয় পায় না। মানুষ আজ তাদের হারানো ভোটাধিকার ফিরে পেতে ঐক্যবদ্ধ। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই অবৈধ শাসনের পতন ঘটবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন,
“কুড়িগ্রাম–৪ আসনের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। এই আসন থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নতুন দিশা পাবে।”
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি সন্মানিত আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান বলেন,
“দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। রাজিবপুর পাইলট স্কুল মাঠের জনসভা স্পষ্ট বার্তা দিয়েছে—ধানের শীষই জনগণের মুক্তির প্রতীক।”
চর রাজিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলসহকারে জনসভায় অংশ নেন। পুরো এলাকা “ভোট চাই”, “ভোট দিবো ধানের শীষে”, “গণতন্ত্র মুক্তি পাক”—স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
সভা শেষে নেতাকর্মীদের মধ্যে বিজয়ের দৃঢ় প্রত্যয় ও আন্দোলনের নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

রৌমারী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2025, All rights reserved.
Design By Raytahost