
এম এ হাশেম,সন্দ্বীপ
সন্দ্বীপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বহিরাগত সন্ত্রাসীদারা নাশকতা ও অস্থিতিশীল আশঙ্কা প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ঠাকুর।
আগামী ১২ ফেব্রুয়ারী দেশব্যাপী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৮০ চট্টগ্রাম – ৩ (সন্দ্বীপ) উপজেলায় প্রতিদ্বন্ধি দলের প্রতি ইঙ্গিত বলেন,নির্বাচনের আগে ও চলাকালিন সময়ে বহিরাগত সন্ত্রাসীদারা সহিংসতা,অস্ত্র সরবারাহ ও অপব্যবহারসহ বিভিন্ন ধরনের অপকর্ম ঘটাতে পারে এসব অভিযোগ তুলে ধরেন।১ ফেব্রুয়ারী,রবিবার সকাল ৮ টায় সন্দ্বীপ পৌরসভাস্থ তার নিজ বাসভবনে আয়োজিত এক জরুরী সংবাদ সম্মেলনে আলমগীর হোসাইন ঠাকুর আরো বলেন-
জামায়াত প্রার্থী আলাউদ্দিন শিকদার তাকে উদ্দেশ করে বিভিন্ন মিডিয়ায় যে মনগড়া বক্তব্য দিয়েছেন তা ভিত্তিহীন কল্প কাহিনী প্রচার করেছে। তিনি বলেন – সন্দ্বীপে নির্বাচনী মাঠে ধানের শীষের জোয়ার ঠেকানোর জন্যে বহিরাগতদের ব্যবহারের নীলনকশা করছে।সংবাদ সম্মেলনেন সন্দ্বীপ উপজেলা যুবদলের আহবায়ক প্রভাষক নিঝুম বলেন – সন্দ্বীপে বিএনপি প্রার্থী সাবেক ৩ বারের এম.পি আলহাজ্ব মোস্তফা কামাল পাশা আপামর ভোটারদের মাঝে ব্যপক জনপ্রিয় ও গ্রহনযোগ্য ব্যক্তিত্ব তাই ধানের শীষের বিজয় কে কোনো অপশক্তিই ঠেকিয়ে রাখতে পারবে না।
Leave a Reply