1. online@uttorerbani24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@uttorerbani24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
২৮-কুড়িগ্রাম ৪ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমানের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত | উত্তরের বাণী ২৪
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
পরীক্ষামূলকভাবে যে ১৩ উপজেলায় চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ রৌমারীতে পেট্রোল দিয়ে ফসল পোড়ানো দায়ে কোর্টে জামিন নিতে গেলে জামিন না-মন্জুর গ্রেপ্তার -১ রৌমারীতে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ বালিয়ামারী বাজারের উন্নয়ন কাজের এলসিএস সদস্যদের লভ্যাংশ বিতরণ শেরপুরে ১,৯৫০ পিস ইয়াবাসহ রৌমারীর মাদক ব্যবসায়ী আটক ২৬ কুড়িগ্রাম সদর-২ কায়কোবাদকে ‘উচ্চ কক্ষে’ দেখতে চায় তৃণমূল,জনাব তারেক রহমানের হস্তক্ষেপ দাবি তারেক রহমান–এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন কুড়িগ্রাম ছাত্রদলের সভাপতি রাজিবপুরে ২ পিস ইয়াবাসহ যুবক আটক ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড চট্টগ্রাম-৩(সন্দ্বীপ) আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা বিপুল ভোটর বিজয় টাঙ্গাইল–৫ আসনে বিপুল ভোটে  জয়ের পথে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু

২৮-কুড়িগ্রাম ৪ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমানের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৩৪ বার

মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ আজিজুর রহমানকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বিকালে দাঁতভাঙ্গা ইউনিয়নবাসীর আয়োজনে কাচারী মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতির সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সহ সভাপতি  ও কুড়িগ্রাম ৪ আসনের প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব রক্ষায় এবং উন্নয়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী প্রতারণা করে মিথ্যা কথা বলে ভোট দেওয়ার পায়তারা করছে। স্বাধীনতাবিরোধী মিথ্যাবাদী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হলে কুড়িগ্রামের অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে নিরলসভাবে আপনাদের সাথে নিয়ে কাজ করব। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করুন। কুড়িগ্রামের প্রধান সমস্যা নদী ভাংগন দূরীকরণে সকল প্লান বাস্তবায়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করবো। রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজ ভবনসহ স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করব।
তিনি আরও বলেন, বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে। আমরা সবাই ধানের শীষের কর্মী সকল ভেদাভেদ ভুলে তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে হবে।
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজিবপুর উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান,  রৌমারী উপজেলা বিএনপি সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রজ্জু, সাবেক উপজেলা চেয়ারম্যান ইমান আলী ইমন, প্রমুখ।
কাচারী মাঠে কুড়িগ্রাম চার আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমানের বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী পুরুষ ক্ষেতের ধানের শীষ, ধানের শীষ আঁকা গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত টি-শার্ট, দলের ব্যানার, ফেস্টুন এবং কুড়িগ্রাম চার আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমানের ছবি নিয়ে বিকাল তিনটার আগেই লোকে লোকারণ্য হয়ে কাচারী মাঠে নির্বাচনী জনসভাস্থল জনসমুদ্রে রূপ নেয়। এ সময় জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীকের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে কাচারী মাঠের নির্বাচনী জনসভাস্থল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

রৌমারী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2025, All rights reserved.
Design By Raytahost