1. online@uttorerbani24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@uttorerbani24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
এসপিএল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন প্রগতি যুব গোষ্ঠী | উত্তরের বাণী ২৪
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পরীক্ষামূলকভাবে যে ১৩ উপজেলায় চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ রৌমারীতে পেট্রোল দিয়ে ফসল পোড়ানো দায়ে কোর্টে জামিন নিতে গেলে জামিন না-মন্জুর গ্রেপ্তার -১ রৌমারীতে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ বালিয়ামারী বাজারের উন্নয়ন কাজের এলসিএস সদস্যদের লভ্যাংশ বিতরণ শেরপুরে ১,৯৫০ পিস ইয়াবাসহ রৌমারীর মাদক ব্যবসায়ী আটক ২৬ কুড়িগ্রাম সদর-২ কায়কোবাদকে ‘উচ্চ কক্ষে’ দেখতে চায় তৃণমূল,জনাব তারেক রহমানের হস্তক্ষেপ দাবি তারেক রহমান–এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন কুড়িগ্রাম ছাত্রদলের সভাপতি রাজিবপুরে ২ পিস ইয়াবাসহ যুবক আটক ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড চট্টগ্রাম-৩(সন্দ্বীপ) আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা বিপুল ভোটর বিজয় টাঙ্গাইল–৫ আসনে বিপুল ভোটে  জয়ের পথে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু

এসপিএল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন প্রগতি যুব গোষ্ঠী

  • আপডেট টাইম : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২০২ বার

 

ওমর ফয়সাল, সন্দ্বীপ

সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সন্দ্বীপ প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে প্রগতি যুব গোষ্ঠী। বৃহস্পতিবার দুপুর দুটায় সন্দ্বীপের রহমতপুর সাগর পাড়ে অবস্থিত আরপিএল মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বীপ ভাইকিংস বনাম প্রগতি যুব গোষ্ঠী। নবগঠিত সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এসপিএল নামের এ ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচসহ মোট ৩১ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে নগদ এক লক্ষ টাকা ও রানার্সআপ দলের জন্য ৬০ হাজার টাকার প্রাইজমানি দেয়া হয়। এছাড়া প্রতিটি ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচের জন্য ছিল আকর্ষণীয় নগদ আর্থিক পুরষ্কার। এছাড়া প্রতি ম্যাচে গেইম চেইঞ্জারের জন্য ছিল ক্রেস্ট ও জার্সি। ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়া সংস্থার সদস্য আ.স.ম শওকত আকবর তালুকদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির আহবায়ক রিগ্যান চাকমা। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম সফিকুল আলম চৌধুরী, উপজেলা প্রকৌশলী আবদুল আলীম, বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক আকতারুজ্জামান সুজন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সেক্রেটারি ও ক্রীড়া সংস্থার সদস্য ওমর ফয়সাল, সন্দ্বীপ ক্রিকেট একাডেমির পরিচালক ও ক্রীড়া সংস্থার সদস্য আরিফুল আলম খালেদ। অনুষ্ঠানে বক্তারা সন্দ্বীপ ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির খুব অল্প সময়ে সন্দ্বীপের ইতিহাসে এত বড় প্রাইজমানির টুর্নামেন্ট আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। সন্দ্বীপ ক্রীড়া সংস্থা যেন ফুটবল, ক্রিকেট, ভলিবল, সাতার, ব্যাডমিন্টন, দাবাসহ বিভিন্ন ইভেন্ট গুলো আয়োজন করতে দ্বীপের প্রবাসী বিশেষ করে ইউএসএ প্রবাসীদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

রৌমারী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2025, All rights reserved.
Design By Raytahost