1. online@uttorerbani24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@uttorerbani24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
দেশনেত্রীর রোগমুক্তি কামনায় জামালগঞ্জ ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল | উত্তরের বাণী ২৪
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পরীক্ষামূলকভাবে যে ১৩ উপজেলায় চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ রৌমারীতে পেট্রোল দিয়ে ফসল পোড়ানো দায়ে কোর্টে জামিন নিতে গেলে জামিন না-মন্জুর গ্রেপ্তার -১ রৌমারীতে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ বালিয়ামারী বাজারের উন্নয়ন কাজের এলসিএস সদস্যদের লভ্যাংশ বিতরণ শেরপুরে ১,৯৫০ পিস ইয়াবাসহ রৌমারীর মাদক ব্যবসায়ী আটক ২৬ কুড়িগ্রাম সদর-২ কায়কোবাদকে ‘উচ্চ কক্ষে’ দেখতে চায় তৃণমূল,জনাব তারেক রহমানের হস্তক্ষেপ দাবি তারেক রহমান–এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন কুড়িগ্রাম ছাত্রদলের সভাপতি রাজিবপুরে ২ পিস ইয়াবাসহ যুবক আটক ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড চট্টগ্রাম-৩(সন্দ্বীপ) আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা বিপুল ভোটর বিজয় টাঙ্গাইল–৫ আসনে বিপুল ভোটে  জয়ের পথে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু

দেশনেত্রীর রোগমুক্তি কামনায় জামালগঞ্জ ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১২১ বার

শাহীন আলম, সুনামগঞ্জ
পবিত্র মাহে রমজান উপলক্ষে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষ ও পথচারীদের মাঝে ঈদের আনন্দের মতো উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এই আয়োজনে।
শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৫টায় জামালগঞ্জ উপজেলা গেট থেকে শুরু করে খেয়াঘাট পর্যন্ত পথচারী, রিকশাচালক, ড্রাইভার, শ্রমিক ও ভিক্ষুকসহ বিভিন্ন পেশার রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ইফতার বিতরণ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, শামসুজ্জামান ধন মিয়া, কৃষক দলের আহ্বায়ক মোবারক হোসেন, সদস্য সচিব আসাদ নুর সাদি, মৎস্যজীবী দলের সভাপতি জয়নাল আবেদীন, সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তাহের আহমেদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য আহমেদ জাকী, তোফায়েল আহমেদ, জেলা ছাত্রদলের সদস্য নাদীম মাহমুদ মুরাদসহ উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।

এসময় জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান বলেন, “ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ। স্বাধীনতা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাদের ভূমিকা অপরিসীম। আগামীতে সুশিক্ষিত ছাত্রদল নেতাকর্মীরাই জামালগঞ্জ উপজেলা বিএনপির নেতৃত্ব দেবে বলে আমি আশাবাদী।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

রৌমারী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2025, All rights reserved.
Design By Raytahost